বাগাতিপাড়া প্রতিবেদক
২৩ জানুয়ারী ২০২৬, ৪:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচনী প্রস্তুতি দেখতে বাগাতিপাড়ায় ইইউ পর্যবেক্ষক দল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মাঠপর্যায়ে প্রস্তুতি যাচাই করতে নাটোরের বাগাতিপাড়া উপজেলা সফর করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকে দিনব্যাপী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ কেন্দ্র পরিদর্শন করেন ইইউর পর্যবেক্ষক ভোল্ডেমারস ডুডুমস ও জেনি গুস্তাফসন। তাদের সঙ্গে বাংলাদেশি দোভাষী হিসেবে দায়িত্ব পালন করেন ব্যারিস্টার সামি আবিদ ফায়েজ।

সফরকালে প্রতিনিধি দলটি বাগাতিপাড়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এবং উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করে। সেখানে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ পদ্ধতি, প্রস্তুতি এবং দায়িত্ব পালনের বিষয়গুলো নিয়ে খোঁজখবর নেন তারা। পাশাপাশি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার বিভিন্ন দিক নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন, জেলা নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা জিন্নাত আরা জলি, উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান, বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম এবং স্থানীয় সাংবাদিক নেতারা।

পর্যবেক্ষক দলের সদস্যরা জানান, আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ইউরোপীয় ইউনিয়নের একটি দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক মিশন বর্তমানে বাংলাদেশে কাজ করছে। এর অংশ হিসেবে তিন সদস্যের একটি দল নাটোর, পাবনা ও সিরাজগঞ্জ জেলার নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ ও স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় ও তথ্য সংগ্রহ করছে।

উল্লেখ্য, ২২ জানুয়ারি থেকে সারাদেশে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি একযোগে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় বসতবাড়ি থেকে সৎ মাকে উচ্ছেদ চেষ্টার অভিযোগ

বড়াইগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

অপহরণের অভিযোগে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

আদমদীঘিতে নাশকতা হামলা মামলায় নিসিদ্ধ আ’লীগ নেতা গ্রেপ্তার

আদমদীঘিতে ছাত্রকে বলাৎকারের অভিযোগ

এক বিদ্যালয়ে দুই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, দ্বন্দ্বে ব্যাহত পাঠদান

নাটোরের ডিসি ও দুই ইউএনও প্রত্যাহার-বদলি

বাগাতিপাড়ার ইউএনও দেবাশীষ বসাককে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি

শেষ ফোনকলে কালেমা, এরপর মসজিদে মিলল ঝুলন্ত মরদেহ

১০

শেষ ঠিকানার কারিগর সান্তাহারের আব্দুল হাই

১১

নলডাঙ্গায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

১২

নাটোরে বিএনপি নেতাদের বিরুদ্ধে এজাহারের পরদিনই ডিসি প্রত্যাহার, ইউএনও বদলি

১৩

নলডাঙ্গায় হিরোইন সহ যুবক আটক

১৪

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সান্তাহারে মাছের পোনা অবমুক্তকরণ

১৫

আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ’র সমাপনী অনুষ্ঠান

১৬

সিংড়ায় ট্রাফিক আইন অমান্য করায় ৪ জনকে জরিমানা

১৭

লালপুরে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

১৮

নাটোরের খোলাবাড়িয়া ভেষজ গ্রামের সুনাম কি অনুমোদনহীন ওষুধের অভিযোগে ঝুঁকিতে

১৯

সিংড়ায় বিদ্যুৎপৃষ্টে খড় ব্যবসায়ীর মৃত্যু

২০