বাগাতিপাড়া প্রতিবেদক
৮ মার্চ ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাগাতিপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

“আজকের পদক্ষেপ, ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বাগাতিপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস–২০২৬ উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে রবিবার (৮ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলার বড়াল সভাকক্ষে নারী ও কিশোরীদের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আখতারের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মো. রেজওয়ানুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়, উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা ইবনে জামান ফয়জুল কবীর, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান এবং উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও নারী-কিশোরীরা।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন বলেন, নারী ও কন্যাশিশুর অধিকার নিশ্চিত করতে সমাজের সকল স্তরের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি বলেন, নারীর শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে পারলে দেশের সামগ্রিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য দূর করতে সচেতনতা বৃদ্ধি এবং পারিবারিক ও সামাজিক পর্যায়ে ইতিবাচক মানসিকতা গড়ে তোলার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতির মতবিনিময়

জাতীয় মৎস্য পদক পেল বগুড়া-৩ এর এমপি মহিত

নাটোরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিত

সিংড়ায় খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ছাত্রদলের মিলাদ ও দোয়া

সান্তাহারে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত

আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি, ও আলোচনা সভা অনুষ্ঠিত

পুঠিয়ায় সাতটি সড়ক উন্নয়নকাজের উদ্বোধন

সিংড়ায় এসএসসিতে সর্বোচ্চ নম্বর পাওয়া মাধুর্য পেল ল্যাপটপ

সিংড়ায় শর্ট সার্কিট থেকে ফার্মেসিতে আগুন

আদমদীঘিতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১০

বাগাতিপাড়ায় খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত

১১

বাগাতিপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১২

নলডাঙ্গায় তিন দিনব্যাপী জাতীয় মৎস্য পক্ষর উদ্বোধন

১৩

গবেষণার প্রয়োগিক ক্ষেত্রে সরকার পৃষ্ঠপোষকতা করবে-বাউয়েট ক্যাম্পাসে প্রতিমন্ত্রী পুতুল

১৪

লালপুরে দুই সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার

১৫

সৌদি আরবে নিহত নলডাঙ্গার তিন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক প্রদান

১৬

সান্তাহারে পুকুর থেকে তিন মন রাক্ষুসে পিরানহা মাছ জব্দ, দুই চাষীকে জরিমানা

১৭

বাউয়েট ক্যাম্পাসে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন

১৮

আত্রাইয়ে মডেল মসজিদ প্রাঙ্গণে ইউএনও’র গাছের চারা রোপণ

১৯

সিংড়ায় মাদক সেবনের অপরাধে ৩ জনকে সাজা

২০