নওগাঁ প্রতিবেদক
১৮ এপ্রিল ২০২৬, ৫:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘প্রাণজ নওগাঁ’ সংগঠনের আত্মপ্রকাশ

‘প্রাণে প্রাণে প্রেরণা, প্রীতিতে প্রাণজ’ স্লোগানে নওগাঁয় ‘প্রাণজ নওগাঁ’ নামের একটি নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। অনাড়ম্বর এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৭/৪/২০২৬ শুক্রবার সন্ধ্যায় শহরের আয়োজন রেস্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টার মিলনায়তনে এ সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।

সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া ও সামাজিক এই সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করবেন, সংস্কৃতি কর্মী ও চিকিৎসক ময়নুল হক দুলদুল। সহ-সভাপতির দ্বায়িত্ব পালন করবেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. শাবিন শাহরিয়ার ও চিত্র নির্দেশক, অভিনেতা ও চৌপাশ নাট্যঞ্চলের প্রতিষ্ঠাতা রাজা ফকির, সাধারণ সম্পাদক করা হয়েছে, আইনজীবী রেজাউল বাসার মতিকে। সহ সাধারণ সম্পাদক করা হয়েছে, দেলোয়ার হোসেন দুলালকে, অর্থ সম্পাদক গদাই লাল বসাক, দপ্তর সম্পাদক শামীমা নাসরীন, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান নয়ন, প্রচার ও আইসিটি সম্পাদক আল মামুন রুপস, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, মোঃ মেহেদী হাসান (শাওন), ক্রীড়া সম্পাদক নাহিদ মন্ডল, কার্যকারী সদস্য হয়েছেন, মাহফুজা খাতুন (মিতু), মোমেনা খাতুন (তিথি), আনিকা বুশরা, মুনিরা সুলতানা স্বরণী, লাবিবা আলম রায়তা ও রুফাইদা আফরা।

সন্ধ্যা ৭টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় এই অনুষ্ঠান। এর পরে প্র‍য়াত কবি শাহ আলম চৌধুরী ও আবৃত্তি শিল্পী রফিকদুদ্দৌলা রাব্বী স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

নিরবতা পালনের পর সংগঠনের সূচনা সংগীত গেয়ে শোনান কণ্ঠশিল্পী পায়েল। সূচনা সংগীতের সঙ্গে সঙ্গে সংগঠনের লোগো উন্মোচন করা হয়।

সদ্য আত্মপ্রকাশ করা প্রাণজ নওগাঁ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক রেজাউল বাশার মতি। সংগঠনের সভাপতি ময়নুল হক দুলদুলের সভাপতিত্বে অন্যদের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মাসুদ হাসান তুহিন, জেলা প্রেস ক্লাবের সভাপতি এস এম রায়হান আলম, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সহযোগী সম্পাদক সিরাজুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. শাবিন শাহরিয়ার, একিশে পরিষদ নওগাঁর সাধারণ সম্পাদক মোস্তফা আল মেহমুদ, জ্যেষ্ঠ সাংবাদিক নবির উদ্দিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রবিউল করিম, নওগাঁ রবীন্দ্র সম্মেলন পরিষদের সভাপতি মোসাদ্দেক হোসেন, প্রমুখ।

নতুন এই সংগঠনের পরিচিত পর্ব ও বক্তব্য পর্ব ছাড়াও সংগঠনের সদস্যরা কবিতা আবৃত্তি, গান ও নাচ পরিবেশন করা হয়।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গবেষণার প্রয়োগিক ক্ষেত্রে সরকার পৃষ্ঠপোষকতা করবে-বাউয়েট ক্যাম্পাসে প্রতিমন্ত্রী পুতুল

লালপুরে দুই সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার

সৌদি আরবে নিহত নলডাঙ্গার তিন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক প্রদান

সান্তাহারে পুকুর থেকে তিন মন রাক্ষুসে পিরানহা মাছ জব্দ, দুই চাষীকে জরিমানা

বাউয়েট ক্যাম্পাসে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন

আত্রাইয়ে মডেল মসজিদ প্রাঙ্গণে ইউএনও’র গাছের চারা রোপণ

সিংড়ায় মাদক সেবনের অপরাধে ৩ জনকে সাজা

সান্তাহার পৌর শ্রমিক দলের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

আত্রাইয়ে ওয়ারেন্টভুক্ত আসামি আটক

বগুড়ায় জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের উন্নয়ন সভা

১০

নলডাঙ্গায় বিষধর সাপের কামড়ে শিশুর মৃত্যু

১১

দেশ পরনির্ভরশীল হতে দিবো না – প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল 

১২

চন্দ্রখইর বিদ্যুৎনগর উচ্চ বিদ্যালয়ে ছাত্র ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩

আত্রাইয়ে বিভিন্ন মসজিদে ফলদ বৃক্ষের চারা বিতরণ

১৪

বাগাতিপাড়া উপজেলা প্রেসক্লাব পরিদর্শনে নাটোর প্রেসক্লাবের নেতৃবৃন্দ

১৫

নাটোরে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন,দুই ওসির প্রত্যাহার চেয়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

১৬

আদমদীঘিতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

১৭

নাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

১৮

সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ

১৯

আত্রাইয়ে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২০