নাটোর প্রতিবেদক
২৩ জুন ২০২৬, ৪:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাটোরে আবুল কালাম হত্যা মামলার দুই আসামি গ্রেফতার করেছে র‍্যাব

ছবি : সংগৃহীত।

নাটোরে চাঞ্চল্যকর আবুল কালাম হত্যা মামলার ১ ও ২ নম্বর এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। সোমবার দিবাগত রাতে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন ভাদাইল বাজার এলাকা থেকে র‍্যাব-৫ (নাটোর ক্যাম্প) ও র‍্যাব-৪ (সাভার ক্যাম্প) এর একটি যৌথ দল তাদের গ্রেফতার করে।

​গ্রেফতারকৃতরা হলেন নাটোর সদর উপজেলার কান্দিভিটা পূর্বপাড়া এলাকার মৃত হানিফের ছেলে মো. হাফিজ (৩৫) এবং মো. হামজা (৩৬)। ​র‍্যাব জানায়, গত ১৬ মার্চ রাতে নাটোর সদরের কান্দিভিটা পূর্বপাড়া কদমতলা মোড়ে সজল খান নামের এক ব্যক্তিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করছিল আসামিরা। এ সময় কবরস্থান জিয়ারত শেষে ফেরার পথে আবুল কালাম ও আবু কাউসার ঘটনাটি দেখে সজলকে বাঁচাতে এগিয়ে যান।

এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা ধারালো অস্ত্র দিয়ে আবুল কালামের বুকের বাম পাশে আঘাত করে। পরে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আবুল কালাম মারা যান। একই ঘটনায় সজল খান ও আবু কাউসারও গুরুতর জখম হন। ​এ ঘটনায় নিহতের ভাই মো. জামাল উদ্দিন বাদী হয়ে নাটোর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার পর থেকেই আসামিরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। ​প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা হত্যাকাণ্ডের সঙ্গে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের নাটোর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‍্যাব।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় সমাজ সেবা অধিদপ্তরের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

১

ছেলের মৃত্যুর ঘণ্টাখানেকের মধ্যে মারা গেলেন মা, একই কবরস্থানে দাফন

২

সরদহ রেলস্টেশনে ট্রেনের যাত্রাবিরতি ও আধুনিকায়নের দাবিতে জনসমাবেশ

৩

চারঘাটে ভ্যানচালককে ছুরিকাঘাত করে ভ্যান ছিনতাইয়ের ঘটনায় আটক ৩

৪

নাটোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৫

বাগাতিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৬

চারঘাটে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের মতবিনিময়

৭

জালশুকা উত্তরপাড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি পদে মোঃ আবু বকর ছিদ্দিকের নিরঙ্কুশ জয়

৮

আত্রাইয়ে পথরোধ করে টাকা ছিনতাইয়ের চেষ্টা: মামলার পর দুই আসামি গ্রেফতার

৯

আদমদীঘিতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১০

চারঘাটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

১১

আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১২

চারঘাটে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৩

আদমদীঘির ছাতিয়ানগ্রামে ১৯ কারা নির্যাতিত নেতাকর্মীদের সংবর্ধনা 

১৪

সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

১৫

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

১৬

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১৭

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

১৮

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

১৯

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

২০