admin
১২ অক্টোবর ২০২৫, ১০:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বড়াইগ্রামে টায়ফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

নাটোরের বড়াইগ্রামে টায়ফয়েড টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে।

রবিবার সকালে ধানাইদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের জাহাঙ্গীর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মলয় কুমার কুন্ডু, হেলথ ইনস্ট্রাকটর আব্দুর রহমান, হেলথ অ্যাসিস্ট্যান্ট নিম্নয় সরকার, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ।

সরকারের নিয়মিত ইপিআই কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি বা সমমান পর্যন্ত শিক্ষার্থীদের এক ডোজ টায়ফয়েড টিকা বিনামূল্যে প্রদান করা হবে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, চলমান ক্যাম্পেইনে বড়াইগ্রাম উপজেলায় স্কুল পর্যায়ে ৪৭ হাজার ৪৫৩ জন এবং কমিউনিটি পর্যায়ে ২৩ হাজার ৫৫৭ জনসহ মোট ৭১ হাজার ১০ জন শিশুকে টিকা দেওয়া হবে। এরমধ্যে এখন পর্যন্ত প্রায় ৪১ শতাংশ শিশু রেজিস্ট্রেশনের আওতায় এসেছে।

টিকাদান কর্মসূচি চলবে ১২ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত বিদ্যালয় পর্যায়ে এবং আগামী ১ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত কমিউনিটি পর্যায়ে।

উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, ‘‘আমরা উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক প্রচারের নির্দেশ দিয়েছি, যাতে করে কেউ এই সুরক্ষামূলক টিকা থেকে বাদ না যায়।’’ তিনি অভিভাবকদের www.vaxepi.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন করে শিশুদের টিকা গ্রহণে উৎসাহিত করেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়ীয়া প্রেসক্লাবে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মতবিনিময় সভা

আত্রাইয়ে মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সান্তাহারে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

নলডাঙ্গায় বসতবাড়ি থেকে সৎ মাকে উচ্ছেদ চেষ্টার অভিযোগ

বড়াইগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

অপহরণের অভিযোগে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

আদমদীঘিতে নাশকতা হামলা মামলায় নিসিদ্ধ আ’লীগ নেতা গ্রেপ্তার

আদমদীঘিতে ছাত্রকে বলাৎকারের অভিযোগ

এক বিদ্যালয়ে দুই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, দ্বন্দ্বে ব্যাহত পাঠদান

১০

নাটোরের ডিসি ও দুই ইউএনও প্রত্যাহার-বদলি

১১

বাগাতিপাড়ার ইউএনও দেবাশীষ বসাককে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি

১২

শেষ ফোনকলে কালেমা, এরপর মসজিদে মিলল ঝুলন্ত মরদেহ

১৩

শেষ ঠিকানার কারিগর সান্তাহারের আব্দুল হাই

১৪

নলডাঙ্গায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

১৫

নাটোরে বিএনপি নেতাদের বিরুদ্ধে এজাহারের পরদিনই ডিসি প্রত্যাহার, ইউএনও বদলি

১৬

নলডাঙ্গায় হিরোইন সহ যুবক আটক

১৭

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সান্তাহারে মাছের পোনা অবমুক্তকরণ

১৮

আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ’র সমাপনী অনুষ্ঠান

১৯

সিংড়ায় ট্রাফিক আইন অমান্য করায় ৪ জনকে জরিমানা

২০