admin
৩১ অক্টোবর ২০২৫, ২:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাগাতিপাড়ায় ভিডব্লিউবি কার্ডের চাল বিতরণ

বাগাতিপাড়ায় ভিডব্লিউবি কার্ডের চাল বিতরণ সম্পন্ন
মানবিক উদ্যোগে জনকল্যাণে অগ্রণী — প্যানেল চেয়ারম্যান ফাইমা খাতুন
নিজস্ব প্রতিবেদক, নাটোর:
নাটোরের বাগাতিপাড়া ইউনিয়নে হতদরিদ্র ও অসহায় নারীদের মাঝে ভিডব্লিউবি (VWB) কার্ডের চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফাইমা খাতুন।
এ সময় ইউনিয়নের মোট ৩০০ জন উপকারভোগীর হাতে প্রতি জনকে ৩০ কেজি করে চাল তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেনউপজেলা সমবায় অফিসার ইবনে জামান ফয়জুল কবির তিতাস, ইউপি সচিব, ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ, সংরক্ষিত মহিলা সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্যানেল চেয়ারম্যান ফাইমা খাতুন বলেন,
“মাননীয় সরকারের পক্ষ থেকে হতদরিদ্র মানুষের জন্য যে খাদ্য সহায়তা কর্মসূচি চালু করা হয়েছে, তা যেন সঠিকভাবে ও স্বচ্ছতার সঙ্গে বিতরণ হয় — সে বিষয়ে আমরা বাগাতিপাড়া ইউনিয়ন পরিষদ সর্বদা বদ্ধপরিকর। কোনো উপকারভোগী যেন বঞ্চিত না হন, তা আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিশ্চিত করছি।”
তিনি আরও বলেন,
“সরকারের এই মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা বৃদ্ধি করছে এবং দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাচ্ছে। এ কার্যক্রমের মাধ্যমে একটি জনবান্ধব ও দায়িত্বশীল ইউনিয়ন গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”
মানবিক উদ্যোগ ও সেবার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে প্যানেল চেয়ারম্যান ফাইমা খাতুনের এই প্রচেষ্টা স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগাতিপাড়ায় রেললাইনে বসে মোবাইলে কথা বলতে গিয়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

সিংড়ায় অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস 

সিংড়ায় ১২ বছর পর নাতি হওয়ার আনন্দে নানার ব্যতিক্রমী আনন্দ 

সিংড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

সিংড়ায় জামায়াতের দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

আড়ানী ইউনিয়ন বিএনপির আয়োজনে এমপি আবু সাঈদ চাঁদকে বিশেষ সংবর্ধনা

লালপুর বাজার বণিক সমিতির নবগঠিত কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রাণ এগ্রোর কর্মীর

আ’লীগের তৎপরতার বিরুদ্ধে যুবদল ও ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে নেইমার, ছুঁলেন পেলে–রিভালদোর রেকর্ড

১০

বানেশ্বরে যুবদলের অবস্থান কর্মসূচি

১১

নলডাঙ্গায় নিষিদ্ধ আ’লীগের কর্মকাণ্ড বন্ধে যুবদলের বিক্ষোভ মিছিল

১২

বিটিভির ‘রঙের বাজার’ মাতিয়ে দেশজুড়ে সুনাম কুড়াচ্ছেন আত্রাইয়ের বাউল শাহিন

১৩

মহাসড়কে চাঁদাবাজির সংবাদ প্রচার, টার্মিনালের এক বছর মেয়াদি ইজারা বাতিল

১৪

নাটোরে জুট মিলের লুন্ঠিত মালামালসহ ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

১৫

নাটোরে আবুল কালাম হত্যা মামলার দুই আসামি গ্রেফতার করেছে র‍্যাব

১৬

কৃষি ক্ষেত্রে উন্নয়নে বাঘায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

১৭

নাটোরে দেখা মিলল বাঘ আকৃতির প্রাণী, এলাকাজুড়ে আতঙ্ক

১৮

শাজাহানপুরে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন

১৯

সিংড়ায় ২০ লাখ টাকার চায়না জাল জব্দ, ২ জনকে জরিমানা ও ১ জনকে কারাদণ্ড

২০