admin
৫ নভেম্বর ২০২৫, ১১:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাগাতিপাড়ায় মৎস্য চাষিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

২০২৫-২৬ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় নাটোরের বাগাতিপাড়া উপজেলায় ৪০ জন মৎস্য চাষিকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) দিনব্যাপী উপজেলার বড়াল সভাকক্ষে উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে সম্প্রসারিত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা মৎস্য কর্মকর্তা মো. ওমর আলী। এসময় প্রশিক্ষণ পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (বড়াইগ্রাম) মুরাদ হোসেন প্রামানিক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (নাটোর সদর) মো. আবু সাঈদ, বাগাতিপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা এস. এম. মাহমুদুল হাসান এবং মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. আশেক এস. বি.। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ কামরুল ইসলাম।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী মৎস্য চাষিদের আধুনিক পদ্ধতিতে মাছ চাষ, মাছের রোগবালাই প্রতিরোধ, পুকুর ব্যবস্থাপনা, উন্নতমানের পোনা নির্বাচন ও খাদ্য ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা মো. ওমর আলী তাঁর বক্তব্যে বলেন, “বর্তমান সরকারের লক্ষ্য গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা। মৎস্য খাত এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রশিক্ষণের মাধ্যমে চাষিরা আধুনিক ও টেকসই মৎস্য চাষে আরও দক্ষ হয়ে উঠবেন।”

প্রশিক্ষণ শেষে উপজেলার একডালা এলাকার মৎস্য চাষি মো. বাপ্পি আলীর পুকুরে মৎস্য অবমুক্ত করেন জেলা মৎস্য কর্মকর্তা মো. ওমর আলী।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগাতিপাড়ায় রেললাইনে বসে মোবাইলে কথা বলতে গিয়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

সিংড়ায় অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস 

সিংড়ায় ১২ বছর পর নাতি হওয়ার আনন্দে নানার ব্যতিক্রমী আনন্দ 

সিংড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

সিংড়ায় জামায়াতের দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

আড়ানী ইউনিয়ন বিএনপির আয়োজনে এমপি আবু সাঈদ চাঁদকে বিশেষ সংবর্ধনা

লালপুর বাজার বণিক সমিতির নবগঠিত কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রাণ এগ্রোর কর্মীর

আ’লীগের তৎপরতার বিরুদ্ধে যুবদল ও ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে নেইমার, ছুঁলেন পেলে–রিভালদোর রেকর্ড

১০

বানেশ্বরে যুবদলের অবস্থান কর্মসূচি

১১

নলডাঙ্গায় নিষিদ্ধ আ’লীগের কর্মকাণ্ড বন্ধে যুবদলের বিক্ষোভ মিছিল

১২

বিটিভির ‘রঙের বাজার’ মাতিয়ে দেশজুড়ে সুনাম কুড়াচ্ছেন আত্রাইয়ের বাউল শাহিন

১৩

মহাসড়কে চাঁদাবাজির সংবাদ প্রচার, টার্মিনালের এক বছর মেয়াদি ইজারা বাতিল

১৪

নাটোরে জুট মিলের লুন্ঠিত মালামালসহ ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

১৫

নাটোরে আবুল কালাম হত্যা মামলার দুই আসামি গ্রেফতার করেছে র‍্যাব

১৬

কৃষি ক্ষেত্রে উন্নয়নে বাঘায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

১৭

নাটোরে দেখা মিলল বাঘ আকৃতির প্রাণী, এলাকাজুড়ে আতঙ্ক

১৮

শাজাহানপুরে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন

১৯

সিংড়ায় ২০ লাখ টাকার চায়না জাল জব্দ, ২ জনকে জরিমানা ও ১ জনকে কারাদণ্ড

২০