আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিবেদক
১ মার্চ ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে যোগদান করতে পারলেন না ইউপি চেয়ারম্যান তোফা

নওগাঁর জেলা প্রশাসকের আদেশ সত্ত্বেও চেয়ারে বসতে পারলেন না আত্রাই উপজেলার বিশা ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খাঁন তোফা। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি অভিযোগ দাখিল করেছেন ভুক্তভোগী চেয়ারম্যান।

​অভিযোগ সূত্রে জানা যায়, বেশ কিছুদিন থেকে ওই ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খাঁন তোফা আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে বরখাস্ত ছিলেন। পরবর্তীতে তিনি আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাঁর দায়িত্ব ফিরে পান।

এ ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম গত ২২ ফেব্রুয়ারি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খাঁনকে ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক কাজে পুনর্বহালের লিখিত আদেশ প্রদান করেন।

​আদেশ প্রাপ্তির পর তিনি গত ২৬ ফেব্রুয়ারি আত্রাইয়ের আহসানগঞ্জ ইউপি চেয়ারম্যান এস.এম মঞ্জুরুল আলম, মনিয়ারী ইউপি চেয়ারম্যান সম্রাট হোসেন ও ভোঁ পাড়া ইউপি চেয়ারম্যান নাজিমুদ্দিনকে সঙ্গে নিয়ে বিশা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কাজে যোগদান করতে যান।

কিন্তু ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রবেশের পূর্বেই কতিপয় লোক লাঠিসোটা নিয়ে চেয়ারম্যানকে কার্যালয়ে প্রবেশে বাধা দেয় এবং বিভিন্ন হুমকি প্রদান করে। বাধার মুখে পড়ে চেয়ারম্যান ফিরে যেতে বাধ্য হন।

​এ ব্যাপারে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. আলাউল ইসলাম বলেন, ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের অভিযোগ পেয়েছি। উনার যোগদানের বিষয়টি তাঁরা দেখবেন বলেও জানান তিনি।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

​সিংড়ায় অবমুক্ত হলো উদ্ধারকৃত ৫ বক

১

হিন্দুদের দিকে কেউ বাঁকা চোখে তাকালে বিষ দাঁত ভেঙে দেওয়া হবে -হুইপ দুলু

২

বাংলাদেশে ধর্মীয় ভেদাভেদ নেই, সবাই বাংলাদেশি: প্রতিমন্ত্রী পুতুল

৩

বাগাতিপাড়ায় ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

৪

বগুড়া জেলা বিএনপির সভা, দুর্গাপূজা ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা

৫

নওগাঁর আত্রাইয়ে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২, উদ্ধার ১

৬

চারঘাট বাজারের টয়লেট থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

৭

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

৮

চারঘাটে অসহায় পরিবারের পাশে জুয়েল, দিলেন সেলাই মেশিন

৯

নলডাঙ্গায় সমাজ সেবা অধিদপ্তরের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

১০

ছেলের মৃত্যুর ঘণ্টাখানেকের মধ্যে মারা গেলেন মা, একই কবরস্থানে দাফন

১১

সরদহ রেলস্টেশনে ট্রেনের যাত্রাবিরতি ও আধুনিকায়নের দাবিতে জনসমাবেশ

১২

চারঘাটে ভ্যানচালককে ছুরিকাঘাত করে ভ্যান ছিনতাইয়ের ঘটনায় আটক ৩

১৩

নাটোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১৪

বাগাতিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১৫

চারঘাটে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের মতবিনিময়

১৬

জালশুকা উত্তরপাড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি পদে মোঃ আবু বকর ছিদ্দিকের নিরঙ্কুশ জয়

১৭

আত্রাইয়ে পথরোধ করে টাকা ছিনতাইয়ের চেষ্টা: মামলার পর দুই আসামি গ্রেফতার

১৮

আদমদীঘিতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১৯

চারঘাটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

২০