রাজশাহীর বাঘা উপজেলার ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ-উল-ফিতরের ঈদ মেলার ডাক সম্পুর্ণ হয়েছে। বৃহস্পতিবার (০৫ মার্চ) ২০২৬ ইং, দুপুর ০২ টার দিকে বাঘা মাজার শরিফ চত্তরে ১৪ দিনের জন্য উন্মুক্ত ডাকের আয়োজন করা হয়।
জানা যায়, উন্মুক্ত ডাকে অংশগ্রহণকারী সকল ব্যক্তি ডাকের আগে ১০ লক্ষ টাকা বিডি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে জমা দিয়ে এই ডাকে অংশগ্রহণ করতে পারবেন।
অনুষ্ঠিত এই উন্মুক্ত মেলার ডাক সর্বোচ্চ ১২ লক্ষ ৭০ হাজার টাকা পর্যন্ত উঠে। গত বছরে এই মেলার সর্বোচ্চ ডাক ছিলো ১২ লক্ষ টাকা যার মেয়াদ ছিলো ০৭ দিন, এবারে ১৪ দিন মেয়াদে মেলার ডাকে ৭০ হাজার টাকা বেশি হয়ে সর্বোচ্চ ডাক হয় ১২ লক্ষ ৭০ হাজার টাকা
এবারে সর্বোচ্চ ১২ লক্ষ ৭০ হাজার টাকায় ডাক দিয়ে ১৪ দিনের জন্য উক্ত মেলার ইজারা পেয়েছে উপজেলা যুবদল নেতা শফিকুল ইসলাম (শফি), গতবার তিনিই পেয়েছিলেন এই মেলার ইজারা। স্থানীয় ব্যবসায়ী ও ইজারাদারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ নিলাম কার্যক্রম সম্পন্ন হয়। নিলাম প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রায় ৫০০ বছরের পুরনো এই মেলাটি উত্তরবঙ্গের অন্যতম বৃহত্তম ও ঐতিহ্যবাহী গ্রামীণ উৎসব হিসেবে পরিচিত। মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে থাকে, ঐতিহ্যবাহী কাঠের আসবাবপত্র, দেশি মিষ্টি ও খাবারের সমারোহ, শিশুদের জন্য বাহারি খেলনা সহ নাগরদোলা ও সার্কাস, মহিলাদের জন্য বিভিন্ন সাজগোজ ও নানা ধরনের সামগ্রী।
উপজেলা প্রশাসন ও মাজার কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, মেলায় আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত পুলিশ ও আনসার বাহিনীর বিশেষ টিম মোতায়েন থাকবে। দূর-দূরান্ত থেকে আসা ব্যবসায়ীদের জন্য রাখা হচ্ছে পর্যাপ্ত সুযোগ-সুবিধা। “বাঘার এই মেলা কেবল কেনাকাটার স্থান নয়, এটি আমাদের কয়েক শতাব্দীর সাংস্কৃতিক ঐতিহ্য। শান্তি-শৃঙ্খলার মধ্য দিয়ে মেলা সম্পন্ন করতে আমরা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি।
মন্তব্য